মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

উখিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় সম্পন্ন হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উখিয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদশর্নী অনুষ্ঠিত হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আল আমিন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বদরুল আলম ও উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, করোনাকালীন ঘরের বাইরে গেলে সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আমাদের সুস্থ থাকতে হলে উন্নত স্যানিটেশন ব্যবহার ও নিয়মিত সাবান দিয়ে হাত ধৌত করতে হবে।

এ সময় তিনি জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে আলোচিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন প্রধান অথিতি নিজাম উদ্দিন আহমেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আফিয়া জাহান রশ্মি, এনজিও ফোরামের হাইজিন প্রমোশন অফিসার নুরেফা আরজু, বিআরডিবির উপজেলা প্রকল্প অফিসার মেহেদি হাসান, উখিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক মেধু কুমার বড়ুয়া, উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহেদুল ইসলাম, শিক্ষিকা মৌসুমি বড়ুয়া প্রমুখ।

শেয়ার করুন