১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩ | ১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

উখিয়ায় ছাত্রদলের উদ্যোগে সরওয়ার জাহান চৌধুরীর জন্মদিন পালন 

সংবাদ বিজ্ঞপ্তি: উখিয়া উপজেলা বিএনপি সভাপতি, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরীর ৫১তম জন্মদিন পালন করেছে উখিয়া উপজেলা ছাত্রদল। রবিবার (৯জুন) এ নেতার জন্মদিন উপলক্ষে উখিয়া বিএনপি কার্যালয়ে ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নিয়ে কেক কর্তন করেছে উপজেলা ছাত্রদলের আহবায়ক আরফাত হোসেন চৌধুরী, সদস্য সচিব রিদুয়ানুর রহমান। সন্ধা ৭টায় দলীয় কার্যালয়ে সরওয়ার জাহান চৌধুরীর বিভিন্ন গুণাগুণ নিয়ে ছাত্রদল নেতৃবৃন্দরা আলোচনা করে। পরে সবাইকে সাথে নিয়ে কেক কর্তন করা হয়।
এসময় নেতৃবৃন্দরা বলেন, সরওয়ার জাহান চৌধুরী উখিয়ার রাজনীতির জন্য আর্শীবাদ, তার মতো শিক্ষিত, মার্জিত তরুণ জনপ্রতিনিধি উখিয়া বাসীর দরকার। তিনি সবসময় ন্যায়ের পক্ষে অবস্থান নেন। উখিয়া-টেকনাফে মাদক নির্মূলের মাধ্যমে সুন্দর আগামীর পক্ষে সবসময় গুরুত্ব দেন ও মাদকের বিরুদ্ধে অবস্থান নেন। দলীয় নেতৃবৃন্দের সবসময় বলে থাকেন কেউ যেন মাদকের সাথে সম্পৃক্ত না হয়৷ অন্যদিকে ছাত্র ও যুবসমাজের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি তিনি। উপস্থিত সকলে নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন৷
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা যুবদলের সিঃসহ-সভাপতি সাইফুর রহমান সিকদার, রাজাপালং উত্তর বিএনপি সাংগঠনিক সম্পাদক এনামুল কবির রাজিব, রাজাপালং উত্তর যুবদলের সভাপতি রিদুয়ানুর রহমান বাপ্পী সহ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।