মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

উখিয়ায় চলন্ত ট্রাকে ড্রাইভারের মৃত্যু

শেয়ার করুন

১৫ই এপ্রিল শনিবার বেলা ২.৩০ মিনিটে উখিয়া উপজেলার ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক নামক এলাকায় এক চলন্ত ট্রাকে হৃদযন্ত্র বন্ধ হয়ে ড্রাইভারের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী ড্রাইভার হচ্ছে- টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়ন বড় ডেইল পাড়া গ্রামের আবু তাহের এর ছেলে রশিদ আহাম্মদ প্রকাশ বলি রশিদ ড্রাইভার (৫০)।
নিহতের ছেলে হাফেজ মোঃ ইয়াছের জানান, উখিয়া জালিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার শামশুল আলম এর মালিকানাধীন মহিষ নিয়ে তার পিতা ড্রাইভার রশিদ আহমদ টেকনাফ থেকে পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৪-৬৯৯৭) চালিয়ে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে আসার পথে ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক নামক এলাকায় আকস্মিক হৃদযন্ত্র বন্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি ইতিপূর্বেও কয়েক বার স্ট্রোক করেছিলেন।
ইনানী পুলিশ ফাঁড়ির এসআই ছোটন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত ড্রাইভারের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন