২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

উখিয়ায় ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি বদির চাল বিতরন

ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ উখিয়ার হলদিয়া সাবেক রুমখার ২ হাজার জন নারীর মাঝে ৫ কেজি করে ব্যক্তিগত তহবিল থেকে চাউল বিতরন করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি। বুধবার সকাল ১১টায় সাবেক রুমখা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই চাউল বিতরন করা হয়।
এসময় এমপি বদি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ক্ষতিগ্রস্তদের পাশে আছেন। আর তার প্রতিনিধি হিসেবে আমি আপনাদের পাশে আছি।
তিনি আরো বলেন, উখিয়া-টেকনাফে গত ৮ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল, জেলা আওয়ামীলীগ নেতা আবুল মনসুর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল হক আমিন, ইউপি সদস্য শাহজাহান, স্বপন স্বর্মা রনি, নারী নেত্রী মোর্শেদা আক্তার, আওয়ামীলীগ নেতা সৈয়দ হোসেন, মোঃ কালু প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।