১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩ ফাল্গুন, ১৪৩২ | ২৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ সভা অনুষ্টিত

সরওয়ার আলম শাহীন,(উখিয়া): কার্যকরী গ্রাম আদালত পরিচালনা ও সচেতনতা বৃদ্বিতে মূখ্য অংশীজনদের ভুমিকা শীর্ষক এক আলোচনা সভা উখিয়া উপজেলা সন্মেলনে কক্ষে অনুষ্টিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় ব্লাস্ট এর সহযোগিতায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম। বক্তরা,গ্রাম আদালতের সচেতনতা বৃদ্বিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বারদের আরো কার্যকর ভূমিকা রাখার আহবান জানান। এছাড়াও গ্রাম আদালতের কার্যক্রম,ধারনা ও এর কার্যপ্রণালীর বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন ব্লাস্ট এর কক্সবাজার জেলা সমন্বয়কারী অরুনাংশু চাকমা,উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর,ইউএনডিপির কর্মকর্তা আখাই মং মারমা,জালিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী,উখিয়া প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের মেম্বার ও সচিববৃন্দ। সভা শেষে বিভিন্ন ইউনিয়ন সচিবদের মাঝে ফরম বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান। সভাটি সঞ্চালনার দ্বায়িত্বে ছিলেন ব্লাস্ট এর উপজেলা সমন্বয়কারী সিপন বড়ুয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।