১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় গলায় ফাঁস লাগিয়ে মহিলার আত্মহত্যা

কক্সবাজারের উখিয়ায় গলায় ফাঁস লাগিয়ে এক সন্তানের জননী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল রবিবার দুপুরে হলদিয়া পালং ইউনিয়নের জাম বাগান এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী বলেন, উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের জাম বাগান এলাকার সাইফুদ্দিনের সাথে পার্শ্ববর্তী গ্রামের মেয়ে তসলিমা আক্তারের সাথে বিয়ে হয়েছিল প্রায় দেড় বছর আগে। প্রায় দেড় বছরের সংসার জীবন কোনরকম চালিয়ে যাচ্ছিল। সংসারে আর্থিক দৈনতার কারণে দাম্পত্য জীবনে অশান্তি লেগেই থাকত। স্বামী রিক্সা চালিয়ে যা আয় করে তা দিয়ে তাদের সংসার মোটামুটি চলছিল। গতকাল রবিবার সকালে সাইফুদ্দিন রিক্সা চালাতে মরিচ্যা বাজারে আসেন। স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী তসলিমা আক্তার (২২), গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাদের সংসারে ৮মাসের ১টি শিশু রয়েছে। বাড়ীর পাশ্ববর্তী লোকজন অনেক ডাকাডাকির পর ঘর থেকে বের না হওয়ায় দরজা ভেঙ্গে তসলিমাকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। স্থানীয় লোকজন উখিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তাররা মৃত্যু ঘোষনা করেন। উখিয়া থানার ওসি আবুল খায়ের আত্মহত্যার কথা স্বীকার করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।