৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ায় খুলেছে দোকানপাট, স্বাভাবিকতায় যান চলাচল

কনক বড়ুয়া, নিউজরুমঃ

দীর্ঘ ৬৬ দিন ছুটি থাকার পর গত ৩১ মে থেকে প্রায় ১মাস সরকারি-বেসরকারি অফিস সীমিত আকারে চলছে। যার সময়কাল ছিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা।

বুধবার (১ জুলাই) থেকে দোকানপাট, বাজার ও শপিং মল খোলা রাখার সময় তিন ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে ঠিকই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়াতেও স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট, বাজার ও শপিং মল খোলা রাখার নির্দেশ দিয়েছে উখিয়া উপজেলা প্রশাসন।

স্বাস্থবিধি মেনে সবকিছু খোলার নির্দেশ দিলেও উখিয়ার ব্যাস্ততম স্টেশন সদর, কোটবাজার, মরিচ্যায় হাত ধোয়া, মুখে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা, বাইরে বের হলে হ্যান্ড গ্লাভস পরাসহ কোন স্বাস্থ্যবিধি মানছেনা। এসব ছোটো বড় নির্দেশনা মানছেন না বড় দোকান কিংবা ওষুধের দোকানগুলো। মানছে না শারীরিক দূরুত্বও। কিছুদিন আগে সব দোকানগুলোতে রশি টাঙিয়ে রেখে শারীরিক দূরুত্ব মানতে দেখা গেছে। কিন্তু এখন বেশ কিছু দোকানে এসব দেখা যাচ্ছেনা।

বৃহস্পতিবার (২ জুলাই) উখিয়ার বিভিন্ন স্টেশনে এসব চিত্র দেখা যায়।

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান বলেন, স্বাস্থ্যবিধি না মানলে বিপদ আরও বাড়তে পারে। আমাদের অপ্রয়োজনীয় চলাচল, ঘোরাঘুরি বন্ধ করতে হবে। আমি নিজেকে নিরাপদে রাখতে না পারলে এর মাধ্যমে প্রচুর মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে, অনেকের মৃত্যু ঘটবে। এই অসুস্থতার কারণে মানুষের মধ্যে ভালো থাকার যে অনুভূতি সেটা নষ্ট হয়ে যাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।