২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

উখিয়ায় কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে নিরাপদ দূরত্ব বজায় রেখে উপজেলার কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে অধিক ফলনশীল বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়েছে।

১৯ মে (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদ হলরুমে ফুড এগ্রিকালচার অরগানাইজেশান (FAO) এর সহায়তায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৪শ কৃষক-কৃষাণীর মাঝে বীজ, হাত ধোয়ার সাবান ও টিস্যু বিতরণ করা হয়।

উক্ত বিতরণ অনুষ্টানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ, হাত ধোয়ার সাবান ও টিস্যু বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার জেলার উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবুল কাশেম।

কৃষিবিদ মোহাম্মদ আবুল কাশেম জানান, অধিক ফলনশীল সবজির চাষ এই উপজেলার কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া ও বর্তমান করোনা ভাইরাসের সংকটময় সময়ে কোন কৃষক-কৃষাণী যেন তাদের কোন জমিই পতিত ফেলে না রেখে সবজি চাষ করেন সেই লক্ষ্যে কৃষক-কৃষাণীর মাঝে এই বীজগুলো বিতরন করা হচ্ছে।

অনুষ্টানে উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কমকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে স্বাস্থ্য বিধি ও নিয়ম-কানুনগুলো সঠিক ভাবে পালন করে ঘরে অবস্থান করার আহ্বান জানানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।