১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় কিশোরকে গলাকেটে হত্যা

শাহেদ মিজানঃ

কক্সবাজারের উখিয়ায় এক কিশোরকে গলা কেটে হত্যা করার ঘটনা ঘটেছে। আয়াছ নামক এক রোহিঙ্গা যুবক কিশোরকে হত্যা করেছে বলে জানা গেছে।

নিহত কিশোর হলো রত্নপালং নিয়নের তেলিপাড়া এলাকার বশির আহমেদের ছেলে মোহাম্মদ ফোরকান প্রকাশ কালু (১৪)। সে দীর্ঘদিন ধরে স্থানীয় শাহ আলমের ডেকোরেটার্সের দোকানে কাজ করে আসছে।

রোববার (১০ ডিসেম্বর) দুপুর পৌনে ১২ টার দিকে উখিয়ার কোটবাজারের ডেকোরেশনের দোকান থেকে এ কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।

দোকান মালিক শাহ আলম বলেন, আয়াছকে আমি চিনি না। তাকে কালুই কাজ করার জন্য এনেছে। শনিবার রাত ১২ টার দিকে তাদের দোকানে রেখে গেছি আমি। সকালে এসে কালুর মরদেহ দেখতে পায়। আয়াছ সে থেকে পলাতক।

নিহত কালুর বাবা বশির আহমেদ বলেন, কে বা কারা কেন আমার ছেলেকে হত্যা করেছে আমি এখনো জানি না। সকালে শুনতেই পায় আমার ছেলে গলাকাটা অবস্থায় পড়ে আছে। এখন আমি ছেলে হত্যাকারীদের গ্রেফতার চাই।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সালাউদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও পুলিশের বিশেষ ইউনিট সিআইডির একটি দল ঘটনাস্থলের পথে রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।