২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

উখিয়ায় কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও পথ সভা

Ukhiya Pic-14-03-2015
উখিয়ায় কলেজ শিক্ষার্থীদের মানববন্ধনোত্তর পথ সভায় বক্তারা বলেন, শংঙ্কামুক্ত শিক্ষা জীবন নিশ্চিত করা না হলে কলেজের পরিবেশ বিনষ্ট হয়ে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হওয়ার আংশকা রয়েছে। তাই ২০ দলীয় জোটের উচিত এ মুহুর্ত থেকে সহিংসতা বন্ধ করা। তা না হলে আগামীতে বৃহত্তর শিক্ষার্থীরা সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসবে। গতকাল শনিবার সকাল ১১ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কলেজ গেইটের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও পথ সভায় বক্তারা আরো বলেন, আজকে নিরাপত্তার কারণে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করতে পারছে না। আসন্ন এইচএসসি ও ডিগ্রী পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। আগামী দিনের ভবিষ্যৎ এসব শিক্ষার্থীদের নিরাপদ পড়ালেখা নিশ্চিত করতে এ সহিংসতা বন্ধ করার দাবী জানানো হয়। এসময় বক্তব্য রাখেন, অধ্যক্ষ ফজলুল করিম, অধ্যাপক সিরাজুল হক, রফিকুল আলম চৌধুরী, আবু তাহের, কামরুন্নাহার, শিল্পী পাল, এনামুল হক, নবী হোসাইন, আব্দুল জলিল, শাহ আলম, আহমদ ফারুক, ছৈয়দ আকবর, নুরুল হক, উত্তম কুমার ও অধ্যাপক ড. গিয়াস উদ্দিন প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।