১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় এসএসসিতে শীর্ষে আবুল কাশেম নুরজাহান চৌ: উচ্চ বিদ্যালয়

কনক বড়ুয়া, উখিয়াঃ

এসএসসি,দাখিল/সমমান পরীক্ষার ফলাফল ৩১মে প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে এবার শীর্ষে রয়েছে উখিয়া আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ১৮৮জন ছাত্র/ছাত্রী, পাশ করেছে ১৭৯জন, এ+ পেয়েছে ১২জন, পাশের হার ৯৫.২১%।

তার পাশাপাশি ২য় অবস্থানে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। ২০২০ সালের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ২৭১জন, পাশ করেছে ২৫৫ জন, তৎমধ্যে এ+ পেয়েছে ১৬জন, পাশের হার ৯৪.১০%। তৃতীয় স্থানে রয়েছে থাইংখালী উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ১১৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে, পাশ করেছে ১০২জন। পাশের হার ৮৫.৭১%। এ+ পেয়েছে ২জন। পালং আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেন ২৫৯জন, পাশ করেছে ২২০জন, তৎমধ্যে এ+ পেয়েছে ৫জন, পাশের হার ৮৪.৯৫%। মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ৭৮জন, পাশ করেছে ৬৪জন, পাশের হার ৮২.০৫%। কুতুপালং উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ১৭৪জন, পাশ করেছে ১৪২জন, পাশের হার ৮১.৬১%।

সোনারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছে ৩২২জন, পাশ করেছে ২৫৮জন, এ+ পেয়েছে ২জন, পাশের হার ৮০.১২%। ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহন করে ২৭০জন, পাশ করেছে ১৯৮জন, তৎমধ্যে এ+ পেয়েছে ৭জন, পাশের হার ৭৩.৩৩%। জালিয়াপালং উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ১৩১জন, পাশ করেছে ৯৫জন, পাশের হার ৭২.৫২%। মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ৩৪৮জন, পাশ করেছে ২৪৪জন, এ+ পেয়েছে ৬জন, পাশের হার ৭০.১১%। পালংখালী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ২২২জন, পাশ করেছে ১৫৫জন, তৎমধ্যে এ+ পেয়েছে ২জন, পাশের হার ৬৯.৮২%। উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৮৮জন পরীক্ষায় অংশ গ্রহন করেছিল কিন্তু পাশ করেছে ৫৭জন, পাশের হার ৬৪.৭৭%। বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ১৬৫জন, পাশ করেছে ১০১জন, পাশের হার ৬১.২১%।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।