১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

উখিয়ায় এমপি বদির মুক্তির দাবিতে মাঠে নেমেছেন কলেজের শিক্ষক শিক্ষার্থীরা

shahid-pic-2
কক্সবাজার- ৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য আব্দুর রহমান বদির মুক্তির দাবীতে এবার মাঠে নেমেছেন কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় কক্সবাজার-টেকনাফ আরকান সড়কের পাশে উখিয়া কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রীরা ঘন্টা ব্যাপী কলেজ গেইটের সামনে এমপি বদির মুক্তির দাবীতে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উখিয়া কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ এম ফজলুল করিম, কলেজ উপাধ্যক্ষ মোঃ আব্দুল হক, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মোঃ ফরিদুল আলম চৌধুরী, মানববন্ধন কর্মসূচির সমন্বয়ক ও অর্থনীতির প্রভাষক মোঃ জালাল আহম্মদ। বক্তারা বলেন, এমপি আব্দুর রহমান বদি ১ টাকারও দূর্ণীতি করে নাই। ষড়যন্ত্রমূলক ভাবে তাকে কারাগারে রাখা হয়েছে। আমরা কোন কথাই বুঝি না, এমপি বদির মুক্তি চাই। তারা বলেন, এমপি বদির অনুপস্থিতিতে উখিয়া -টেকনাফের শিক্ষা প্রতিষ্টানে এমনকি উপজেলা প্রশাসনেও কাজের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। কলেজের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এমপি বদিকে মুক্তি দেওয়ার জন্য আহব্বান জানান। উল্লেখ্য, সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি। এ সময় কলেজ শিক্ষক সহ সকল বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।