১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় এক রাতে ১৪টি দোকান চুরি

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী স্টেশনে একরাতে ১৪ দোকান চুরি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ভোর রাতে এ দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, থাইংখালী ষ্টেশনের ব্যবসায়ীরা সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। সংঘটিত চুরির দোকানের মালিকরা হলেন, আবুল বশর, আবুল মনজুর, হারুন, দিলদার মিয়া, নুরুল আলম, আবদুল হাকিম, মোহাম্মদ আলম, মোজাহের মিয়া, আবদুর রহমান, নুরুল আলম। ব্যবসায়ীরা জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে তালা ভেঙ্গে এই চুরির ঘটনা ঘটেছে। তারা জানান, ব্যবসায়ীদের নগদ টাকা সহ চোরের দল ১৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ব্যাপারে উখিয়া থানার ওসির সরকারি মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।