৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় একদিনে একই গ্রামের ৪ কিশোর অপহরণ

index
কক্সবাজারের উখিয়ার পূর্ব হলদিয়া পাতাবাড়ী গ্রাম থেকে সংঘবদ্ধ একদল মানব পাচারকারী ৪ কিশোরকে অপহরণ করে সাগর পথে মালয়েশিয়া পাচার করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে পাতাবাড়ী এলাকা থেকে এদের অপহরণের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অপহৃত কিশোদের অভিভাবকদের পক্ষে আলী আহমদ (৪৫) পাচারকারীদের বিরুদ্ধে উখিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।
অপহৃত কিশোর আক্তার কামাল (১৪) এর পিতা নূরুল আমিন বলেন, বৃহস্পতিবার দুপুরে পাতাবাড়ী এলাকার পূর্ব হলদিয়া গ্রাম থেকে আমার ছেলে সহ অপর ৩ কিশোরকে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র ফুসলিয়ে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। জানা গেছে, পাচারকারীরা আমাদের ৪ কিশোর সহ আরো ২ কিশোরকে টেকনাফে নিয়ে গিয়ে মূল পাচারকারীদের হাতে তুলে দিয়েছে। অপহরণের শিকার কিশোররা হচ্ছে একই গ্রামের নুরুল আমিনের ছেলে আক্তার কামাল (১৪), আলী আহম্মদের ছেলে মোহাম্মদ আলী (১৭), রুমা আক্তারের ছেলে পিতৃহীন মোঃ শাহজাহান (১৫) গোলা হোছনের ছেলে আয়াছ মিয়া (১২)। অপহৃত কিশোর মোহাম্মদ আলীর পিতা আহমদ বলেন, মরিচ্যা বাজারের ব্যবসায়ী জাফর আলম সওদাগরের ছেলে আবুল আজম (৩৩) ও তার ভাই মোঃ বেদাইয়ার নেতৃত্বে আমাদের ছেলেদের সমূদ্র পথে মালয়েশিয়া পাচারের জন্য অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরো বলেন, বৃহস্পতিবার থেকে বিভিন্ন স্থানে খোঁজ করে ও পাচারকারীদের সাথে যোগাযোগ করে অপহৃতদের সন্ধান না পাওয়ায় গতকাল শুক্রবার বিকালে উখিয়া থানায় সংঘবদ্ধ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম জানান, এব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে এবং অপহৃত কিশোরদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।