মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

উখিয়ায় ইয়াবাসহ ৩ আর্মড পুলিশ সদস্য গ্রেফতার

শেয়ার করুন

কক্সবাজারের উখিয়ার ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প (তানজিমারখোলা) এলাকা থেকে ৩ আর্মড পুলিশ সদস্য ১৮শ পিস ইয়াবা ও জাল টাকা আট আটক হয়েছে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ২২ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ৮ এপিবিএন পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই সোহাগ ও দুই কনস্টেবল মিরাজ ও নাজিমের ব্যাক্তিগত কক্ষে খোধ আর্মড পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

সূত্র জানায়, ক্যাম্প-১৩ ব্লক-এ এর হেডমাঝি একরাম (৩৮) পিতাঃ ফয়েজুল্লাহ কে এসআই সোহাগ ইয়াবা বিক্রি করে দেবার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল। পরে হেড মাঝি একরাম বিষয়টি ৮ এপিবিএন সিনিয়র এএসপি কামরুল ইসলামকে জানায়। পরবর্তীতে গোপনে অনুসন্ধানে গিয়ে হেডমাঝি একরামের সাথে এসআই সোহাগের বাকবিকন্ডার সময় এক পুলিশ কর্মকর্তা ঘটনার সম্পৃক্ততা নিশ্চিত হয়। পরে অভিযান চালিয়ে ইয়াবা ও জাল টাকা সহ তাদের আটক করা হয়।

সন্ধ্যায় আটক ৩ পুলিশ সদস্যদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনের মামলার পাশাপাশি বিভাগীয় মামলার প্রস্ত্রতি চলছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।

শেয়ার করুন