৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫। উপজেলার কুতুপালং বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা নিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ (ব্লক-এ-১১) এর আঃ মোতালেবের পুত্র আনোয়ারুল হক (২৫)।

র‌্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত প্রেস নোটে রোহিঙ্গা যুবক আটক ও ইয়াবা উদ্ধারের বিষয় নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) রাত ১১ টায় কুতুপালং কচুবনিয়া রাস্তার মাথা থেকে রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে আটক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর হাতে থাকা কালো রংয়ের পলিথিন তল্লাশী করে সর্বমোট ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাবের নিয়মিত অভিযানিক চৌকস দল। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৮০ লক্ষ (আশি লক্ষ) টাকা প্রায়।

সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণের জন্য আসামী ও উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছে র‌্যাবের এই কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।