২৯ মে, ২০২৬ | ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১১ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

উখিয়ায় ইউএনও’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন


শফিক আজাদ,উখিয়া:: উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনের বিদায় ও শ্রেষ্ট সভাপতি হিসেবে ভারত সফরকারী হাফসা খানম শারমিন ও জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় ৩য় স্থান অধিকারকারী মোহাম্মদ তাহসান চৌধুরী মিকাতকে সংবর্ধনা অনুষ্ঠান রবিবার বিকেল সাড়ে ৩টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্টিত হয়েছে। এতে বিদায়ী ইউএনও বলেন, আমরা চাকুরীজীবি হিসেবে বদলী আমাদের জন্য নিত্য নৈমিত্তিক ব্যাপার। এরপর উখিয়ায় জন্য আলাদা মায়া পড়ে গেছে আমার। যার কারনে নিতে একটু কষ্ট হচ্ছে। তাই তিনি এটিকে বিদায় না বলে একটু দুরে সরে যাচ্ছেন বলে আখ্যায়িত করেন। পাশাপাশি উখিয়ার জনপ্রতিনিধি,সুশীল সমাজ,সরকারী-বেসরকারী কর্মকর্তা,কর্মচারী,সাংবাদিকবৃন্দরা কর্মজীবনে তার পাশে থাকায় তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন ইউএনও মাঈন উদ্দিন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফসা খানম শারমিনের সভাপতিত্বে অনুষ্টিত সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হারুন অর রশিদ। অছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর, ফরিদুল আলম কন্ট্রাক্টার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাষ্টার জহির আহমদ, নুরুল আবছার, শিক্ষক বদিউর রহমান, মেধু বড়–য়া, শাহজাহান, মহিলা মেম্বার খুরশিদা বেগম, পরিচালনা কমিটির সদস্য এন কবির, সাবেক মেম্বার মুহাম্মদ উল্লাহ প্রমূখ। পরে অতিথিরা সংবর্ধিত বিদায় অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন ও শ্রেষ্ট বিদ্যালয় পরিচালনা সভাপতি হিসেবে ভারত সফরকারী হাফসা খানম শারমিন এবং জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় ৩য় স্থান অধিকারকারী মোহাম্মদ তাহসিন চৌধুরী মিকাতকে ক্রেস্ট তুলে দেয়।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।