১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩০ মাঘ, ১৪৩২ | ২৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্বাগত মিছিল ও পথ সভা অনুষ্ঠিত

Ukhiya Pic-02-0

কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে স্বাগত মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উখিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অধ্যাপক হেলাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এক স্বাগত মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় একরাম মার্কেট চত্বরে এক আলোচনা সভায় যোগদান করেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী কৃষকলীগের সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী, কৃষকলীগ নেতা কাজী আক্তার উদ্দিন টুনু, আওয়ামীলীগ নেতা ফরিদুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন শর্মা রনি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জিহান চৌধুরী, রাজাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নূর মোহাম্মদ শেকর। অনুষ্ঠান পরিচালনা করেন রাজাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোক্তার আহমদ শেখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম মামুন, নূরুল কবিরসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা। গত ২৮ এপ্রিল ঢাকার উত্তরে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আনিসুল হক, দক্ষিণের সাঈদ খোকন ও চট্টগ্রামের আজম নাছির জয়লাভ করায় এ স্বাগত মিছিলে আয়োজন করেন। এসময় বক্তারা বলেন, বিএনপি- জামায়াত নির্বাচনে এসে নাটক করেছে। এটা বেগম খালেদা জিয়ার নৈতিক পরাজয় ঘটেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।