১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

উখিয়ায় অস্ত্র, ইয়াবাসহ আটক তিন রোহিঙ্গা কারাগারে

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়ায় অস্ত্র, ইয়াবাসহ আটক তিন রোহিঙ্গাকে কারাগারে প্রেরন করা হয়েছে। রোববার তাদেরকে কারাগারে প্রেরন করা হয়।
উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, শনিবার ভোরে অস্ত্রধারী কিছু রোহিঙ্গা বালুখালী ক্যাম্পের ভিতরে ডাকাতি প্রস্তুতি নেয়ার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ওই সময় বেশ কিছু ডাকাত পালিয়ে গেলেও অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ওই ঘটনায় আটককৃতরা হলেন- উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্পের ৩ ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে নুর বশর ওরপে মৌলভী ইউনুছ (২৬) ও বালূখালী ক্যাম্পের ছব্বির আহমদের ছেলে মো. ইলিয়াছ (২১)। অপরদিকে কক্সবাজারস্থ র‌্যাব-৭ এর একটি টিম কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে কুতুপালং ক্যাম্পের এ ব্লকের রুহুল আমিনের স্ত্রী ফাতেমা খাতুন (৪০) কে ৯ হাজার ৭শ ৯০ পিচ ইয়াবাসহ আটক করে।
পুলিশ কর্মকর্তা আবুল খায়ের আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদেরকে কারাগারে প্রেরন করা হয়েছে।
এদিকে শনিবার যৌথবাহিনী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরও ৮ জনকে আটক করেছিলেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয় বলে পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।