৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় অবৈধ করাত কলে কাঠ চিরাই করতে গিয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

mrit.1

উখিয়ার পালংখালীতে অবৈধ করাত কলে কাঠ চিরাই করতে গিয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ১ জুলাই বুধবার বিকাল ৫ টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

জানা যায়, উখিয়ার পালংখালী ইউনিয়নের ভাদীতলা গ্রামে অবস্থিত গোলম বারীর পুত্র মোঃ শফিক ও পালংখালী গ্রামের ফরিদুল আলমের যৌথ মালিকাধীন পরিচালিত অবৈধ করাত কলে শ্রমিকের কাজ করে আসছিল ভাদীতলা গ্রামের নুরুল ইসলামের পুত্র আব্দু সাত্তার (২৫)। সে প্রতিদিনের ন্যায় গতকালও উক্ত অবৈধ করাত কলে কাঠ চিরাইকালে ভুলবশতঃ করাতের সাথে লেগে গিয়ে গুরুত্বর আহত হয়। ঐ সময় উক্ত করাতের আঘাতে তার শরীরের বিভিন্ন অঙ্গপত্যঙ্গ মারাত্মক ক্ষত-বিক্ষত হয়ে যায়। স্থানীয় ও মিলের কর্মরত অন্যান্য শ্রমিকেরা মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন  অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয় বলে নিহতের পরিবার সূত্রে জানা যায়। অবৈধ করাত কলের মালিকদের সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা বলে নিজেদের দায়িত্ব এড়িয়ে যান। এব্যাপারে উখিয়া থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান থেকে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে অবগত নয় বলে সাংবাদিকদের জানান। বর্তমানে উখিয়া উপজেলায় ২৩টির অধিক করাত কল রয়েছে। যে সবের কোন সরকারী বৈধ অনুমোদধন নেই। ঐ সব করাত কলের কারণে শূণ্য হয়ে যাচ্ছে বনজ সম্পদ। সচেতন মহলন, সরেজমিনে তদন্তপূর্বক ঐসব অবৈধ করাত কলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানিয়েছেন।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।