২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

উখিয়ায় অপহ্নত যুবক উদ্ধার, আটক ২

কক্সবাজারসময় ডেস্কঃ


উখিয়া থানা পুলিশ অভিযান দুই অপহরণকারীকে আটক করার পাশাপাশি অপহ্নত যুবককে উদ্ধার করেছে। শনিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উখিয়ার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজস্থ গহীন অরণ্য থেকে উদ্ধার করা হয়।

জানা গেছে, উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা গ্রামের কামাল হোসনের ছেলে মো. শাহাজাহানকে রোহিঙ্গা ক্যাম্পে চাকুরি দেয়ার কথা বলে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া গ্রামের মৃত ছৈয়দ আলমের ছেলে এলাকার রবিউল ইসলাম (২২) ও তার চেইন অব কমান্ড ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের মো. হোছনের ছেলে আনোয়ারুল ইসলাম (২৮) শনিবার সকালে শাহাজাহানকে মুঠোফোনে ঢেকে উখিয়া নিয়ে এসে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে উখিয়ার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজস্থ গহীন অরণ্যে আটকিয়ে রেখে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর পাশাপাশি তার পিতার নিকট থেকে মুঠোফোনে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

অপহ্নত যুবকের পিতা কামাল হোসেন জানান, আমার ছেলে শাহাজাহানকে রোহিঙ্গা ক্যাম্পে চাকুরি দেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ পূর্বক মারধর করে লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। পরে আমি থানা পুলিশের সহযোগিতা নিয়ে আমার ছেলেকে অপহরণ চক্রের কবল থেকে আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করেছি এবং মামলার প্রস্তুতি নিচ্ছি।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের দুই অপহরণকারী আটকের সত্যতা স্বীকার করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।