১১ মার্চ, ২০২৬ | ২৬ ফাল্গুন, ১৪৩২ | ২১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

উখিয়াসহ জেলার ৬ টি উপজেলায় রোববার সাধারণ ছুটি ঘোষণা

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজার জেলার টেকনাফ, উখিয়া, রামু, মহেশখালী, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলায় রোববার ২৪ মার্চ উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন অত্যাবশ্যকীয় ও নির্বাচন সংশ্লিষ্ট অফিস ছাড়া সকল সরকারী, বেসরকারি, আধাসরকারী, সায়ত্বশাসিত সকল অফিস, বিভাগ, প্রতিষ্ঠান, সংস্থা সম্পূর্ণ বন্ধ থাকবে। কক্সবাজার জেলা নির্বাচন অফিসের প্রধান সহকারী মোহাম্মদ মোজাফফর বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশনের এক পত্রের অনুবলে মন্ত্রীপরিষদ বিভাগ বৃহস্পতিবার কক্সবাজারের ৬ টি উপজেলা সহ রোববার দেশের যেসব উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন হবে সেসব উপজেলায় এ সাধারণ ছুটি ঘোষনা করে। বৃহস্পতিবার কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন হাইকোর্টের আদেশে স্থগিত হওয়ায় কুতুবদিয়া উপজেলায় আগামী রোববার সাধারণ ছুটি বহাল থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ মাসুদুর রহমান মোল্লা বলেন-উচ্চ আদালতের কোন আদেশ আমরা এখনো পায়নি, যদি উচ্চ আদালতের আদেশ পরে আসে নির্বাচন কমিশনকে জানিয়ে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো। এদিকে উল্লেখিত ৬ উপজেলায় ৬ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। তারা ইতিমধ্যে নির্বাচনী অপরাধ ও অভিযোগ সমুহ আমলে নিয়ে জরিমানা, সতর্কতা সহ বিচারিক কার্যক্রম শুরু করেছেন। উপজেলা গুলোতে শনিবার বিকেল থেকে মটর সাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষনা করা হয়েছে। রোববার রাত ১২ টা থেকে অত্যাবশ্যকীয় ও পাশ প্রাপ্ত যানবাহন ছাড়া অন্য সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। কক্সবাজার ও আশেপাশের এলাকায় ভ্রমনে আসা পর্যটকদের উল্লেখিত উপজেলা গুলোর ভৌগলিক এরিয়া এড়িয়ে যেতে ইসি থেকে নির্দেশনা দেয়া হয়েছে। তাছাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে শরনার্থীদে আগামী শনিবার ২৩ মার্চ থেকে সোমবার ২৫ মার্চ পর্যন্ত ৩ দিন বাইরে যাওয়া নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।