মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

উখিয়ার ৪ রাবার ড্যাম পাল্টে দিতে পারে কৃষকের জীবন

শেয়ার করুন

দেশের খাদ্যে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ এলজিইডি’র ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প খাদ্য উৎপাদনে ব্যাপক অবদান রেখেছে। উখিয়ার বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত ৪টি রাবার ড্যামে চাষাবাদ করে ইতিমধ্যেই আত্মনির্ভরশীল হয়েছে এলাকার হাজারো প্রান্তিক, ক্ষুদ্র ও বর্গাচাষী। সর্বোপরি হরিণমারা খালের উপর নির্মানাধীন রাবার ড্যামের উন্নয়ন কাজ সম্পন্ন হলে ৪টি রাবার ড্যামের আওতায় অতিরিক্ত ৫ হাজার একর জমিতে বোরো চাষাবাদ শাক-সবজ্বি উৎপাদন সম্ভব হবে বলে আশা করছেন এলাকার কৃষক।

নির্মাণাধীন হরিণমারা ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প ঘুরে দেখা যায়, ৪ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় বরাদ্ধে রাবার ড্যামের উন্নয়ন কাজ চলছে জোরেসোরে। ঠিকাদার আবুল বাশার রুদ্রা জানান, আগামী মৌসুমে এ রাবার ড্যামের আওতায় বোরো চাষাবাদ করা সম্ভব হবে। হরিণমারা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুরুল কবির জানান, এ রাবার ড্যামের আওতায় হরিণমারা খালের উপর যে ব্রীজটি নির্মাণ করা হচ্ছে তা এলাকার যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক অবদান রাখবে। তিনি বলেন, এ রাবার ড্যামের আওতায় খালের দু’পারে কৃষি-মৎস্য উৎপাদন বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, দারিদ্র হ্রাসসহ ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে।

শেয়ার করুন