৭ এপ্রিল, ২০২৬ | ২৪ চৈত্র, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

উখিয়ার হিজলীয়ায় সুলভ মূল্য কার্ডের ১০ টাকার চাল বিক্রি শুরু

এস.ডি রায়হান: শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ স্লোগানকে সামনে রেখে সারাদেশে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচিতে মাসে প্রতি কেজি ১০ টাকায় ৩০ কেজি চাল বিক্রি করছে সরকার। খাদ্য অধিদপ্তরের নিবন্ধিত ডিলার সুলভ মূল্য কার্ডের মাধ্যমে এসব চাল বিক্রি শুরু করেছে।

বুধবার (২২ এপ্রিল) উখিয়া হিজলীয়া স্টেশন এলাকায় সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এবং প্রতি সপ্তাহের সোমবার, মঙ্গলবার ও বুধবার এই দোকানটি খোলা থাকবে৷

এর আগে রবিবার উপজেলা খাদ্য অধিদপ্তরের টিসিএফ সেলিম উদ্দিন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি সুজিত বিহারী সেন খাদ্য অধিদপ্তরের নিবন্ধিত আবু বক্কর সিদ্দিকের ডিলার উদ্বোধন করেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী প্রতিবেদককে জানান, উপজেলায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে৷ যাদের কাছে খাদ্য অধিদপ্তরের সুলভ মূল্য কার্ড রয়েছে তারা এই কর্মসূচির আওতায় ছিলেন না। তাই সরকারি সিদ্ধান্ত মোতাবেক যাদের কার্ড রয়েছে তাদের প্রতি কেজি ১০ টাকায় মাসে ৩০ কেজি করে চাল বিক্রি করা হচ্ছে।

এছাড়াও খাদ্য অধিদপ্তরের সুলব মূল্য কার্ড ছাড়াও যদি অতিদরিদ্র কোন পরিবার খাদ্য সংকটে থাকে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার কথা জানান ইউএনও৷

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।