মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ার হলদিয়ায় কয়েকটি গ্রাম লকডাউন করেছে সচেতন জনগণ

শেয়ার করুন

কনক বড়ুয়া, নিউজরুম এডিটরঃ করোনা সংক্রমণ প্রতিরোধে মানুষের অহেতুক বিচরণ রোধ ও সমাজিক দূরত্ব নিশ্চিত করতে উখিয়ার হলদিয়ার গ্রাম অঞ্চলে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে সচেতন গ্রামবাসীর উদ্যোগে।
হলদিয়া ইউনিয়নের ছাত্রলীগ নেতা মুসলিম উদ্দিন ও তানিম রহমান কেনামের নেতৃত্বে তাদের নিজ নিজ এলাকায় ঢুকার আগে বাঁশের ব্যারিকেড দিতে দেখা গেছে। এবং হলদিয়ার পাতাবাড়ির আদর্শ গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামেও ছাত্রলীগ নেতা সানভির রহমানের সচেতনতা মূলক কাজ করতে দেখা গেছে।
হলদিয়ার সচেতন গ্রামবাসীরা জানিয়েছেন, বেশ কয়েকদিন আগে থেকে গ্রামের প্রবেশ পথে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়। ব্যারিকেডে ঝুলিয়ে রাখা হয় সর্তক বার্তা। করোনা পরিস্থিতির কারণে উদ্বিগ্ন হয়ে, এমনটি করা হয়েছে। তাই আমাদের সচেতনতা জরুরী।
মরিচ্যা গ্রামের জনপ্রতিনিধি এম মনজুর আলম জানান, করোনা মোকাবিলায় এই ভয়ঙ্কর সময়টাতে নিজের পরিবার, সমাজ ও দেশের স্বার্থে আমাদের ঘরে থাকা উচিৎ। অনেকেই সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানছি না। অযথা আড্ডা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই আমরা ৮-১০ জন তরুণ মিলে।
এ বিষয়ে হলদিয়ার চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম বলেন, লকডাউনে কারো দুর্ভোগ যেন সৃষ্টি না হয়, সে বিষয়টিও খেয়াল রাখা হচ্ছে। এ সময়ে ‘লকডাউন’ একটি ভালো উদ্যোগ যদি কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।

শেয়ার করুন