২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

উখিয়ার হলদিয়াপালং ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হয়নি

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়নি বলে জানিয়েছে উখিয়া উপজেলা ছাত্রলীগ। ইলিয়াস ও মুসলিমকে নিয়ে গঠিত হলদিয়া ছাত্রলীগের কমিটি বহাল আছে বলে উখিয়া উপজেলা ছাত্রলীগের পক্ষে জানানো হয়েছে। হলদিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত নিয়ে যেই প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশিত হয়েছে করা হয়েছে তা জাল প্রেসবিজ্ঞপ্তি বলে উখিয়া ছাত্রলীগের পক্ষে দাবি করেছেন সাধারন সস্পাদক ইব্রাহীম আজাদ। হলদিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত বিষয়ে জাল সিল-স্বাক্ষর এর প্রেস বিজ্ঞপ্তি নিয়ে নেতা কর্মীদের বিভ্রান্ত না হতে অনুরোধ করেন ইব্রাহীম আজাদ।

কক্সবাজারের উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইব্রাহীম আজাদ জানান, ৫ ডিসেম্বর শনিবার রাতে আমি ফেইজবুকে ঢুকে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের কমিটি স্থগিত করার একটি প্রেস বিজ্ঞপ্তি দেখতে পাই। কমিটি বিলুপ্ত হয়নি। আমার সিল স্বাক্ষর জাল করে ও সভাপতির সিল জাল করে ঐ প্রেস বিজ্ঞপ্তিটি বানানো হয়েছে। বিষয়টি আমি জেলা সভাপতি- সম্পাদক বরাবর জানিয়েছি। তারা আমাকে এই বিষয়ে লিখিত অভিযোগ করার নির্দেশ দিয়েছেন। হলদিয়ারপালং এর কমিটি বহাল আছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।