২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

উখিয়ার সংবাদকর্মী শ.ম.গফুর ‘র শাশুরের ইন্তেকাল :বিভিন্ন মহলের শোক

উখিয়ার তরুণ সংবাদকর্মী শ.ম.গফুর এর শ্বশুর, পালংখালী ইউনিয়নের প্রবীণ আওয়ামীলীগ নেতা ও সমাজ সর্দার হাজী হোছাইন আলী আর নেই। তিনি গত বৃহস্পতিবার অসুস্থ্যজনিত কারণে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে শুক্রবার ভোর ৩টায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর টায় কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন।ইন্নালিল্লাহি ……..রাজেউন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭০বছর। তিনি স্ত্রী, ৬ কন্যা, ৩ছেলে সন্তান, ৩ভাই, ২ বোন, বহু নাতি -নাতনী, বন্ধু বান্ধব, সহকর্মী, গুণগ্রাহী ও প্রতিবেশী লোকজন রেখে যান। শনিবার দুপুর ২ঘটিকায় উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী উখিয়ার ঘাট (কাস্টমস স্টেশন) জামে মসজিদ ঈদগাঁহ মাঠে নামাযে জানাযা শেষে কবরস্থানে দাফন করা হবে। এদিকে পালংখালী ইউপির ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ -সভাপতি, জাতীয় অনলাইন নিউজ পোর্টাল “ইনিউজ ৭১ “এর কক্সবাজার জেলা স্টাফ রিপোর্টার সংবাদকর্মী শ.ম.গফুর এর শাশুর হাজী হোছাইন আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবার -পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন,ইনিউজ ৭১ এর সম্পাদক শওকত হায়দার জিকো সহ ইনিউজ পরিবার, উখিয়া -টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি এমপি, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী চেয়ারম্যান,পালংখালী ইউপির চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমএ মনজুর, সাধারণ সম্পাদক ফজল কাদের ভুট্টো, ১নং ওয়ার্ড সভাপতি হাজী নুর আহমদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোনালী, উখিয়া সাংবাদিক পরিষদের সদস্য গণ যথাক্রমে নুর মোহাম্মদ শিকদার, মোঃ হানিফ আজাদ, সরওয়ার আলম শাহীন, মিজানুর রশিদ মিজান, মোসলেহ উদ্দিন, শফিক আজাদ, শহীদুল ইসলাম, এমএ কালাম ওবাইদুল হক আবু চৌধুরী সহ সকল সদস্য গণ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।