মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

উখিয়ার মিকাত উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে তৃতীয়

শেয়ার করুন

 


কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার প্রাথমিক পর্যায়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী ছাত্র তাহসিন চৌধুরী মিকাত আন্তঃবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর এবার জাতীয় পর্যায়ে তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছে এবং মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জনাব মোস্তাফিজুর রহমান মহোদয়ের কাজ থেকে পুরস্কার গ্রহণ করছেন।
মিকাত রাজাপালং নিবাসী বিশিষ্ট ঠিকাদার জনাব মোহাম্মদ জহির উদ্দিন চৌধুরী ও রাজাপালং মোহছেন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা খালেদা বেগম এর কনিষ্ঠ তনয়। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে তার পিতা মাতা, শুভাকাঙ্কীগণ ও উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা সবার কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন