১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

উখিয়ার মরিচ্যায় ছন বাজারে ভয়াবহ অগ্নিকান্ডঃ ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

কনক বড়ুয়া, নিউজরুম এডিটরঃ উখিয়ার মরিচ্যা বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। হলদিয়া পালং ইউনিয়নের এই ব্যস্ততম মরিচ্যা বাজারের ছন বাজারে ৪ মার্চ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

উখিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা জহির কক্সবাজার সময়কে বলেন, উখিয়ার মরিচ্যা বাজারের ছনের আড়ৎ এ আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি টিমের ৩০জন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয়দের কাছ থেকে আগুন লাগার কারন জানতে চাইলে পথচারীরা যাওয়ার সময় সিগারেট খেয়ে ছনের আড়ৎ এ ছুড়ে ফেলায় সিগারেট থেকে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে বলে কক্সবাজার সময়কে জানান।

এদিকে ছনের আড়ৎ এর মালিক মোস্তাক সওদাগর কক্সবাজার সময়কে জানান, তার ব্যবসার সবকিছুই অগ্নিকান্ডে ক্ষতি হয়ে গেছে। আরো বলেন, যা ক্ষতি হয়েছে তার পরিমান আনুমানিক ১২ লক্ষ টাকার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।