২৫ জুলাই, ২০২৬ | ১০ শ্রাবণ, ১৪৩৩ | ১০ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

উখিয়ার মনখালীতে বৃদ্ধা মহিলাকে জবাই করে হত্যা

picsart_1480540131614
উখিয়া মনখালীতে নূর বানু (৭৫) নামক এক বৃদ্ধা মহিলাকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত নূর বানু স্থানীয় মনখালী গ্রামের মৃত আব্দুচ্ছালামের স্ত্রী। গত ৩০ নভেম্বর মনখালী গহিন বন থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায় গত ২৯ নভেম্বর প্রতিদিনের ন্যায় নূর বানু তার নিজের গরু চরাতে বনে যাই। গরু নিয়ে বাড়ি না ফিরলে তার সন্তান ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করেও তার সন্ধান পাননি। পরের দিন কাঠুরিয়ারা তার লাশ দেখতে পেয়ে নূর বানুর সন্তানদের খবর দেন। এদিকে নূর বানুর সন্তানেরা ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলামের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার নিয়ে যাওয়া হয়। কে বা কারা কি বিষয় নিয়ে এ ঘটনাযজ্ঞটি চালিছে এ নিয়ে এলাকাবাসী সন্দিহানে রয়েছে। তবে কেউ কেউ ধারণা করেন জমি-জমার বিষয় নিয়ে নূর বানুকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, সঠিক তদন্তের পর ঘটনাটির ব্যাপারে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।