৫ এপ্রিল, ২০২৬ | ২২ চৈত্র, ১৪৩২ | ১৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ার বিশিষ্ট চিকিৎসক ভুলু ডাক্তারের জানাযা সম্পন্ন, শোকাহত মানুষের ঢল


উখিয়ার রত্নাপালংয়ের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবারের সন্তান প্রখ্যাত চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক এবং চট্টগ্রাম সাউর্দান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার নুরুল আলম চৌধুরী প্রকাশ ভুলু ডাক্তারের নামাজের জানাযা গতকাল সোমবার সকাল ১১ টায় পালং আদর্শ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন, হযরত মাওলানা আলীম উদ্দিন (পীর সাহেব)। নামাজের জানাযার শেষে খোন্দকার পাড়া কবরস্থানে মরহুমের দাপন সম্পন্ন করা হয়। উক্ত জানাযার নামাজে প্রশাসনের কর্মকর্তা, হাসপাতালের ডাক্তার, ব্যবসায়ী, শিক্ষাবীদ, রাজনীতিবীদ, সাংবাদিক ও ধর্মপ্রাণ সর্বস্থরের মুসল্লীগণ অংশগ্রহণ করেন।
জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মরহুম ডাক্তার নুরুল আলম চৌধুরী ভুলু ডাক্তারের মরহুমের ভাই খোরশেদ আলম চৌধুরী মেলু, তোফাইল আহমদ চৌধুরী, কবি আদিল চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, মরহুমের একমাত্র সন্তান ওয়াইজ চৌধুরী, মেয়ের জামাতা ডাক্তার দেওয়ান আসাদ উল্লাহ ও ডাক্তার সাজ্জাদ।
এদিকে গত রবিবার সকাল ১১টায় ডাক্তার নুরুল আলম চৌধুরী প্রকাশ ভুলু ডাক্তার চট্টগ্রামের একটি ক্লিনিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীরমুক্তিযোদ্ধা মরহুম শমশের আলম চৌধুরীর ছোট ভাই এবং চট্টগ্রাম পলি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার নুরুল আলম চৌধুরী প্রকাশ ভুলু ডাক্তার দীর্ঘদিন ধরে ফুঁসফুঁসে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। গত এপ্রিল মাসে উন্নত চিকিৎসার জন্য সিংগাপুর মাউথ এলিজাবেদ হাসপাতালে ১৭ দিন চিকিৎসা শেষে চলতি মে মাসে দেশে চলে আসে। গত ১২ মে শারিরীক অবস্থা অবনতি দেখা দিলে তাকে চট্টগ্রাম ম্যাস্ক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ১০টায় ডাক্তার নুরুল আলম ভূলু ইন্তেকাল করেন।
এর আগে গত রবিবার বিকেল ৫টায় প্রখ্যাত চিকিৎসক ডাক্তার নুরুল আলম চৌধুরী প্রকাশ ভুলু ডাক্তারের প্রথম জানাযা মরহুমের নিজস্ব প্রাণপ্রিয় প্রতিষ্ঠান সাউদার্ন মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। উক্ত জানাযার নামাজে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রফেসর, চিকিৎসক, ডাক্তার, শিক্ষাবিদ, শিল্পপতি, ব্যবসায়ী ও সাউদার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ, মেডিকেল অফিসার ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।