২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

উখিয়ার বালুখালী থেকে ইয়াবাসহ আটক-১

উখিয়ার উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী শিয়াইল্যাপাড়া এলাকা থেকে ২হাজার পিস ইয়াবাসহ এনামূল হক (২৫) প্রকাশ আরিফ/পুতিয়া নামের এক চিহ্নিত ইয়াবা পাচারকারীকে আটক করেছে উখিয়া থানা পুলিশের একটি দল। সে ওই এলাকার ছুরুত আলমের ছেলে। শনিবার দুপুর দেড় টার দিকে তাঁকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী উখিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক আবুল কালাম সাংবাদিকদের জানান, ধৃত পাচারকারী দীর্ঘদিন ধরে আইনশৃংখলা বাহিনীর চোঁখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও মাদক পাচার করে আসছিল। যার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে উল্লেখিত ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে। সুত্রে আরো জানাগেছে, ধৃত এই পাচারকারীর বিরুদ্ধে ডাকাতি, মারামারি, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।