৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩ | ২০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

উখিয়ার পাতাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন


উখিয়ার রাজাপালং ইউনয়নের পাতাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরনী ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠে বিদ্যালয় কমিটির সভাপতি অধ্যক্ষ মিলন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়ে প্রাথমিক শিক্ষার উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে। নতুন স্কুল ও নতুন ভবন নির্মান করা হচ্ছে। সেই সাথে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার জন্য নানা উদ্যোগ গ্রহন করেছে।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর অশোক কুমার আর্চায্য, সহকারী শিক্ষা অফিসার মোক্তার আহম্মদ,সহকারী উপজেলা শিক্ষা অফিসার, কুতুপালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাজাপালং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য বখতিয়ার আহমদ প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।