১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

উখিয়ার তিন জনের পেটে ১১৬ প্যাকেট ইয়াবা!

পলিথিনে মোড়ানো ছোট ছোট ১১৬টি প্যাকেট। প্রতিটিতে ৫০টি করে ইয়াবা বড়ি। গন্তব্য কক্সবাজার থেকে ঢাকা। পুলিশকে ফাঁকি দিতে এই প্যাকেটগুলো বিশেষ কৌশলে পেটের ভেতরে ঢুকিয়ে নেয় তিনজন। তবে শেষ রক্ষা হয়নি। শনিবার রাতে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার, নিউমার্কেট ও সদরঘাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে ধরা পড়েন তাঁরা।

গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন কক্সবাজারের উখিয়ার আবদুস সালাম, নুর মোহাম্মদ ও শমশের আলী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা প্রথম আলোকে বলেন, আসামিরা ইয়াবাভর্তি ছোট ছোট প্যাকেট কলার মধ্য দিয়ে গিলে ফেলেছিলেন। গ্রেপ্তারের পর বিশেষ ব্যবস্থায় পেট থেকে একে একে ১১৬টি পলিথিন মোড়ানো প্যাকেট বের করা হয়। তিনজনের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ হাজার ৮০০ ইয়াবা বড়ি। ঢাকায় গিয়ে এগুলো বের করে বিক্রির কথা ছিল বলে তাঁরা স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি এবং আরেকজনকে আসামি করে সদরঘাট থানায় পৃথক মামলা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।