১৩ জুলাই, ২০২৬ | ২৯ আষাঢ়, ১৪৩৩ | ২৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

উখিয়ার ক্যান্সার আক্রান্ত মাদ্রাসা ছাত্র মিজানের আকুতি আমি বাঁচতে চাই

শ.ম.গফুর,উখিয়াঃ

কক্সবাজারের উখিয়া উপজেলার সোনারপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মাদ্রাসা শিক্ষার্থী মিজানুর রহমান (১৭) ক্যান্সারে আক্রান্ত। ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে তাঁর দীর্ঘদিন চিকিৎসা চলে আসছিল। পর্যায়ক্রমে তাকে কেমোথেরাপি দেওয়ার কথা। কিন্তু অসহায় বাবা নুরুল ইসলামের পক্ষে এতো টাকার কেমোথেরাপি দেওয়া ও চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভবপর না হওয়াতে ক্যান্সার আক্রান্ত ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসে। এমতাবস্থায় তার সহায়সম্বল যা ছিল সব শেষ হয়ে গেছে।

অসুস্থ মিজানের বাবা নুরুল ইসলাম বলেন, সম্পদ বলতে যা কিছু ছিল সব বিক্রি করে চিকিৎসা করেছি ছেলের। কিন্তু এখন আমার পক্ষে আর কোনো সম্পদ না থাকায় আমি ছেলের চিকিৎসার ভার বহন করতে অক্ষম হয়ে পড়ছি। ডাক্তার বলেছেন, আরও থেরাপি দিতে হবে, যার জন্য প্রায় ২-৩ লাখ টাকার প্রয়োজন।

এদিকে সন্তানকে বাঁচাতে মিজানের জনম দুঃখী বাবা নুরুল ইসলাম (৫০) প্রাণপণ লড়াই চালানোর পরেও শেষ সম্বল সবটুকু বিক্রি করে মিজানের চিকিৎসা চালাচ্ছেন।
মিজানের চিকিৎসায় আর্থিক সাহায্যের জন্য স্বহৃদয় ব্যক্তিবর্গের কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি।

আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলে মিজান হয়তো একটি সুন্দর জীবন ফিরে পেতে পারে।ভবিষ্যতে সমাজের মানুষকে আলোকিত করার জোরালো ভূমিকা পালন করবে আশা করছেন অনেকেই।
আসুন আমরা সাধ্যমতে অসুস্থ মিজানের পাশে দাড়ায়।
রোগির বাবার বিকাশ নং-০১৯০৭৯৫১৮৯১(পার্সোনাল)।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।