৫ এপ্রিল, ২০২৬ | ২২ চৈত্র, ১৪৩২ | ১৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ার কৃতি ছাত্রী তাসলিমা গণিত বিভাগে সারাদেশে প্রথম

সাফল্যের ধারাবাহিতায় এগিয়ে যাওয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কৃতি শিক্ষার্থী তসলিমা সিরাজ সদ্য প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফলাফলে কক্সবাজার সরকারী কলেজের ২০১১-২০১২ সেশনের সিজিপিএ ৩.৯৫ পেয়ে গণিত বিভাগ থেকে সারাদেশে প্রথম হয়েছে।

তসলিমা সিরাজ উখিয়া উপজেলার রত্না পালং ইউনিয়নের টেকপাড়ার মৌলভী সিরাজের দ্বিতীয় কন্যা। তিনি ২০০৮ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় সৌদি আরবের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ,জিদ্দা থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করে। এরপর তাকে দেশে পাঠিয়ে দেয় তার বাবা-মা। পরে তিনি উচ্চ মাধ্যমিকে ভর্তি হন কক্সবাজার সরকারী মহিলা কলেজে। ২০১১ সালে একই বিভাগে কক্সবাজার সরকারী মহিলা কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাশ করেন।

জানা গেছে, ধারাবাহিক ভাবে এতো সাফল্য মণ্ডিত ফলাফল করার পরেও পরিবারের অসম্মতির কারণে কোনও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি। একসময় পড়াশোনা নিয়ে ভবিষ্যৎ কি হবে সে চিন্তায় ভেঙ্গে পড়েছিলেন তসলিমা সিরাজ। তারপরও থেমে থাকা নয়, নিজের এক ধরণের অনিচ্ছা সত্ত্বেও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কক্সবাজার সরকারী কলেজের গণিত বিভাগে ভর্তি হন। এখন থেকেই শুরু হলো তার আরেক সাফল্য যাত্রা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েও সারা দেশে সাড়া জাগানো ফল অর্জন করলেন তসলিমা সিরাজ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।