মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে শিশুদের সুরক্ষায় এগিয়ে এসেছেন ইন্দোনেশিয়া

শেয়ার করুন

ফারুক আহমদ,(উখিয়া): উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প কেন্দ্র-১ এর এতিম শিশুদের মাঝে ইন্দোনেশিয়া উদ্যোগে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার (২ অক্টোম্বর) বিকেলে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী জনগোষ্ঠির ৩০০ জন পিতা-মাতৃবিহীণ ছোট ছোট শিশুদের মাঝে পুষ্টিকর খাবার, খেলনা ও কাপড় প্রদান করা হয়। ইন্দোনেশিয়ার একটি শিশু ভিত্তিক প্রতিষ্ঠান এসিটি নামক একটি সাহার্য্য সংস্থা বিপন্ন ছেলে-মেয়েদের সাহার্য্যথে এগিয়ে আসে।
মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন ও হত্যার শিকার হয়ে রাখাইন রাজ্য হতে পিতা-মাতৃহীন শিশু মানবাধিকার সুরক্ষা ও পুর্ণবাসনের লক্ষ্যে ইন্দোনেশিয়া ভিত্তিক এসিটি নামক সংস্থা এগিয়ে আসে। উক্ত সংস্থা বেশ কয়েকদিন ধরে উখিয়ার কুতুপালং ক্যাম্পে জরিপ করে পিতা-মাতৃহীন ৩০০ জন শিশুকে সনাক্ত করে।
এটিসির কর্মকর্তাগণ জানান, এসব পিতা-মাতৃহীন অনাথ বা এতিম শিশুদেরকে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং সুরক্ষা করার জন্য কার্ড প্রদান করা হয়েছে। কার্ডধারী এতিম শিশুদেরকে পুষ্টিকর খাবার, চিকিৎসা এবং শিক্ষা দেওয়া হবে।

শেয়ার করুন