৭ এপ্রিল, ২০২৬ | ২৪ চৈত্র, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

উখিয়ার একেএনজেসি উচ্চ বিদ্যালয়কে জেলার ২য় প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন ঘোষনা

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

উখিয়া উপজেলার রাজাপালং আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনজেসি) উচ্চ বিদ্যালয়কে উখিয়া উপজেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ঘোষনা করা হয়েছে। এটি জেলার দ্বিতীয় প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন। এর আগে উখিয়ার ইনানীতে আরো কক্সবাজার জেলা প্রশাসন আরো ৩ টি রিসোর্টকে গত ২৩ মার্চ প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন ঘোষণা করে। স্কুলটি প্রস্তুত করে উপজেলা প্রশাসনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন হিসাবে সাইনবোর্ড লাগানো হয়েছে।

উখিয়ার ইউএনও মোঃ নিকারুজ্জামান বলেন, আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আপাতত ১শ’ বেডের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন প্রস্তত করা হয়েছে। প্রয়োজন হলে মাঠে তাঁবু খাটিয়ে বর কয়েকশ’ বেডের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন করার প্রস্তুতি রাখা হয়েছে। ইউএনও মোঃ নিকারুজ্জামান বলেন, উখিয়ার পালং গার্ডেন সহ আরো কয়েকটি স্কুলকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের জন্য প্রাথমিকভাবে সিলেকশন করে রাখা হয়েছে। প্রয়োজন হলে সেগুলো ব্যবহার করা যাবে।

ইউএনও মোঃ নিকারুজ্জামান আরো বলেন, যারা হোম কোয়ারান্টাইন মানবেনা তাদেরকে আইনশৃংখলা বাহিনী বা সেনাবাহিনী দিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের রাখা হবে। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন অনেকটা কারাগারের মতো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।