১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ার উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি বদি

নিজস্ব প্রতিবেদকঃ উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেছেন, উখিয়ার উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগনকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে আরো নিষ্ঠার সাথে কাজ করতে হবে। আগামী নির্বাচনের আগে অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে হবে। তিনি আজ বুধবার দুপুরে উখিয়া উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, গত ২৫ আগস্ট থেকে উখিয়া-টেকনাফে সৃষ্ট রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে সামাজিক-অর্থনৈতিক নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে নিরাপত্তা নিয়ে সবাই শংকিত। তাই রোহিঙ্গা ক্যাম্প এলাকা গুলোতে আরো কঠোর নজরদারির আওতায় আনতে হবে। রোহিঙ্গাদের নিয়ে কাজ করা এনজিওতে নিয়োগ নিয়ে স্থানীয়দের নানা ভাবে বঞ্চিত করা হচ্ছে। তিনি হুশিয়ারী দিয়ে বলেন, এসব এনজিওদের নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার না দিলে এনজিওদের প্রতিহতের ঘোষনাও দেন।
এর আগে এমপি বদিকে ফুল দিয়ে বরন করে নেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান।
এসময় আরো বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ছেনুয়ারা বেগম, উখিয়া থানার ওসি (তদন্ত) কায় কিসুলু, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, হলদিয়াপালংয়ের চেয়ারম্যান শাহ আলম সহ সরকারী পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।