মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

উখিয়ার অপহৃত কলেজ ১৩ দিন পর উদ্ধার : পরিবারের স্বস্তি

শেয়ার করুন

images
কক্সবাজারের উখিয়া ডিগ্রী কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী অপহৃত কলেজ ছাত্র সাজ্জাদ হোসেন সোহাগকে অবশেষে ১৩ দিনের মাথায় ফিরে পেয়েছে মা-বাবা। ৩ লক্ষ টাকা মুক্তিপনের বিনিময়ে তাকে শুক্রবার রাত ৯ টার দিকে কক্সবাজার শহরের পানবাজার রোড থেকে উদ্ধার করা হয়।
কলেজ ছাত্র সোহাগের চাচা চট্টগ্রামের হাটহাজারী কৃষি গবেষনা ইনষ্টিটিউশনের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জামাল উদ্দিন বলেন, পুলিশ সার্বক্ষনিক সহযোগিতা করার পরও অবশেষে ৩ লক্ষ টাকা মুক্তিপনের বিনিময়ে শুক্রবার রাত ৯ টার দিকে সোহাগকে অপহরণকারীরা কক্সবাজার শহরের পানবাজার রোডে রেখে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করানো হয়। অপহরণকারীরা তার উপর শারীরিক ও মানসিকভাবে ব্যাপক নির্যাতন চালায়। উদ্ধার প্রাপ্ত কলেজ ছাত্র সোহাগ শারীরিক ও মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে এবং তাকে অজানা শংকা তাড়িয়ে বেড়াচ্ছে। কলেজ ছাত্রের পিতা হাফেজ শাহ আলম বলেন, উদ্ধারের পরপর উখিয়া থানা পুলিশকে জানানো হয়েছে। আমার ছেলেকে অপহরণের পিছনে গডফাদার হিসেবে স্থানীয় জনৈক প্রভাবশালী জনপ্রতিনিধির সম্পৃক্ততা রয়েছে বলে তিনি দাবী করেন। কলেজ অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা উখিয়া থানার এসআই গোবিন্দ শুক্ল দাশ অপহৃত কলেজ ছাত্র সোহাগকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, হালকা-পাতলা গঠনের এ ছাত্রকে অপহরণকারীরা নানা ভাবে নির্যাতন করায় সে অনেকটা মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। কক্সবাজারের শহরে চিকিৎসা শেষে তাকে গতকাল সন্ধ্যার দিকে থানায় নিয়ে আসা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাবিবুর রহমান বলেন, উদ্ধার প্রাপ্ত কলেজ ছাত্রের জবানবন্ধি রের্কড করে অপরহণকারী চক্রের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন