২৮ মে, ২০২৬ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

উখিয়াকে মাদক,জঙ্গীবাদ ও সন্ত্রাস মুক্ত করার অঙ্গিকার


অনেক ত্যাগ-স্বীকার, মা-বোনের ইজ্জত এবং শহীদদের আত্মত্যাগের মধ্যদিয়ে এ দেশ স্বাধীন হয়েছে। এ দেশ আজ উন্নত বিশে^র সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ দেশে পরিনত হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্বনির্ভর দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচয় করিয়েছেন। কিন্তু বর্তমানে এদেশের শিক্ষিত/অশিক্ষিত সেই যুব শক্তি মাদক সাথে মিশে গেছে। কেউ মাদক ব্যবসা আবার কেউ মাদক সেবনে জড়িত। এছাড়াও একটি মহল দেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে বিশে^র দরবারে চিহ্নিত করতে জঙ্গীবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে। যদিওবা সরকারী আইনশৃংখলা বাহিনীর কঠোর হস্তে এসব জঙ্গীবাদ ও সন্ত্রাসীদের দমন অভিযান অব্যাহত রেখেছে। বিশেষ করে উখিয়া-টেকনাফ সীমান্ত দিয়ে যে সমস্ত মাদক দ্রব্য এদেশে ঢুকে পড়ছে। এ গুলো প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে আরো আন্তরিক হতে হবে। প্রয়োজনে এসব মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের রুখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করা হবে। যত বড় ক্ষমতাধর ব্যক্তি হউক না কেন এদেরকে গ্রেফতার পূর্বক আইনের কাছে সোপর্দ করার দাবী করেন বক্তারা। গতকাল শনিবার বিকেল ৩টায় উখিয়ার মরিচ্যা ষ্টেশনে অনুষ্ঠিত বিশাল মানববন্ধন কর্মসূচীতে বক্তারা উপরোক্ত কথা গুলো বলেন। উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির প্রধান পৃষ্ঠপোষক শাহ আলম চৌধুরী প্রকাশ রাজা শাহ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বশর,উখিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, কক্সবাজার জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কৃষকলীগের সভাপতি সুলতান মাহামুদ চৌধুরী, জালিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রাশেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, উপজেলা আওয়ামীলীগ নেতা যথাক্রমে গিয়াস উদ্দিন চৌধুরী, রশিদ আহমদ, আবুল কাশেম বাবুল, মাষ্টার শামসুল আলম ভুলু, মাষ্টার হামিদুল হক, মুক্তিযোদ্ধা আবু, মোঃ কালু, ইউপি সদস্য যথাক্রমে সরওয়ার বাদশা, রাজা মিয়া মেম্বার, আবুল ফজল, হলদিয়াপালং ইউনিয়ন কৃষকলীগ সভাপতি জয়নাল উদ্দিন বাবুল, রাজাপালং ইউনিয়ন সভাপতি মোছলেহ উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ছৈয়দ হোছন, রাজাপালং ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি নুর মোহাম্মদ শেখর, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু, মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুবলীগ নেতা ছব্বির আহমদ বাবুল, ইউনিয়ন কৃষকলীগ নেতা পারভেজ, বেলাল উদ্দিন, জানে আলমসহ সর্বস্তরের সুশীল সমাজের লোকজন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।