২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

উখিয়া সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি।
কক্সবাজারস্থ উখিয়া সমিতির বার্ষিক সাধারণ সভা ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টা জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মাওলানা ওমর ফারুকের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় সদস্য সচিব রবিন্দ্র বিজয় বডুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সভার আহবায়ক এড. হুমায়ুন কবির চৌধুরী।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভায় বার্ষিক প্রতিবেদন পেশ অনুমোদন, আয় ব্যয় হিসাব পেশ ও অনুমোদন এবং গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব ও অনুমোদন বিষয়ে আলোচনা হয়।
সভায় সমিতির কক্সবাজারস্থ শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী সদস্যরা যোগদান করেন এবং খোলামেলা আলোচনায় অংশ গ্রহণ করেন।
সমিতির সভাপতি মাওলানা ওমর ফারুক সভা সফল করার জন্য এড. ছৈয়দ আলম, এড, আয়ুবুল ইসলাম, প্রফেসর ফরিদ আলম,
শাব্বীর আহমদ, মোশাররফ হোসাইন, মাষ্টার আব্দুর রহমান, জসিম উদ্দিন চৌধুরী, এড, মুহাম্মদ ইসলাম, হামিদুল হক সিকদার ও জাহেদুল ইসলামসহ উপস্থিত সবসইকে ধন্যবাদ জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।