২৩ জুলাই, ২০২৬ | ৮ শ্রাবণ, ১৪৩৩ | ৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা

উখিয়া প্রেস ক্লাবের নির্বাচনে ১১ পদে ২৩ জন প্রার্থী

উখিয়া প্রেসক্লাবের নির্বাচনে প্রচার এখন তুঙ্গে। চলছে নানা হিসাব-নিকাশ। প্রার্থী ও সমর্থকরা ভোটারদের মন জয় করার সর্বশেষ চেষ্টা চালাতে ছুটছেন। তবে কে জিতবে এমন আলোচনার সঙ্গে এই ভোটের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে ১১টি পদে ২৩ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ভোটার রয়েছেন ২৮ জন। ২৩ জন প্রার্থী ও ৩ জন নির্বাচন কমিশনার আর বাকি ২ জন মিলে মোট ভোটার সংখ্যা ২৮। আগামী ২০ জানুয়ারী উখিয়া প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন।

১২ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে একটানা ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিল।

৩টার পর পরই প্রধান নির্বাচন কমিশনার জসিম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের প্রেস ব্রিফিং করে জানান।

উখিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা তারা হলেন, সভাপতি পদে- এস,এম আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, ফারুখ আহমদ। সহ-সভাপতি পদে সাইফুর রহিম শাহীন, দ্বীপন বিশ্বাস, হানিফ আজাদ, নুর মোহাম্মদ সিকদার। সাধারণ সম্পাদক পদে রতন কান্তি দে, হুমায়ুন কবির জুশান। সহ-সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হক বাবুল, ওবাইদুল হক চৌধুরী আবু। অর্থ সম্পাদক পদে-আমিনুল হক আমিন, সুলতান মাহমুদ চৌধুরী। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে কাজী হুমায়ুন কবির বাচ্ছু, মোহাম্মদ ইব্রাহীম। দপ্তর ও ক্রীড়া সম্পাদক পদে শফিউল শাহীন, শহিদুল ইসলাম রুবেল। কার্যনির্বাহী সদস্য পদে এডভোকেট আব্দুর রহিম, নুরুল হক খানঁ, গফুর মিয়া চৌধুরী, মুহাম্মদ নুরুল হক, আমানুল হক বাবুল, মোহাম্মদ ফেরদৌস। আগামী ২০ জানুয়ারী ২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশনার এ.এইচ সেলিম উল্লাহ ও আবদুল্লাহ আল আজিজ বলেন, পুরো কক্সবাজার জেলা থাকিয়ে আছে উখিয়া প্রেস ক্লাবের নির্বাচনের দিকে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।