২৩ জুলাই, ২০২৬ | ৮ শ্রাবণ, ১৪৩৩ | ৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা

উখিয়া প্রেসক্লাব এ সাধারণ সম্পাদক পদে শপথ নিলেন সাংবাদিক রতন দে

ক্সবাজার প্রতিনিধি:

উখিয়া প্রেসক্লাব এর উপ-নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী প্রার্থী সাংবাদিক রতন কান্তি দে আনুষ্ঠানিক ভাবে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। বুধবার বিকেল ৪টার দিকে উখিয়া প্রেসক্লাবের হলরুমে নব-নির্বাচিত সাধারণ সম্পাদককে শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জসিম উদ্দিন চৌধুরী।

উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাব উপদেষ্টা কমিটির আহবায়ক এড. আবদুর রহিম।

বক্তব্য রাখেন, নব নির্বাচিত সাধারণ সম্পাদক রতন কান্তি দে, বিদায়ী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আমানুল হক বাবুল।

উপস্থিত ছিলেন, সহ-সভাপতি হুমায়ুন কবির জুশান, সাহিত্য সম্পাদক কাজী হুমায়ন কবির বাচ্চু, দপ্তর সম্পাদক মাহমুদুল হক বাবুল, কার্যকরি সদস্য ফারুক আহমদ, উখিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি শফিক আজাদ, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, প্রেসক্লাব সদস্য শ.ম গফুর, শফিউল শাহীন, শহিদুল ইসলাম রুবেল। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।