৫ এপ্রিল, ২০২৬ | ২২ চৈত্র, ১৪৩২ | ১৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত অ্যাম্বাসেডর মুহাম্মদ হোসাইনের নেতৃত্বে উখিয়া-টেকনাফে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দুইদিনব্যাপী প্রচারণা শুরু হয়েছে। শুক্রবার(৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচি মরিচ্যা বাজার থেকে যাত্রা করে পাতাবাড়ী বাজার, ভালুকিয়া স্টেশন, কোর্টবাজার, উখিয়া সদর স্টেশন, কুতুপালং, বালুখালী, থাইংখালী, পালংখালী, হোয়াইক্যং ও হ্নীলা এলাকায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে বিভিন্ন স্থানে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয় ১১ দলীয় জোটের পক্ষ থেকে। এ সময় সাধারণ জনগণের মাঝে গণভোটের বিষয়ে সচেতনতা তৈরি এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। পথসভায় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আহ্বায়ক আকতার হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এনসিপি’র জেলার দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় কমিটি কর্তৃক মনোনীত উখিয়া-টেকনাফ আসনের হ্যাঁ ভোটের ক্যাম্পেইনের এ্যাম্বাসেডর মুহাম্মদ হোসাইন বলেন, “গণভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সচেতন নাগরিক হিসেবে সবাইকে বিষয়টি বুঝে ‘হ্যাঁ’ ভোট দিয়ে উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষায় এগিয়ে আসতে হবে।” দলীয় সূত্রে জানা গেছে, প্রচারণার প্রথম দিনের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় দিনেও বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।