১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়া-টেকনাফে আট নৌকাসহ ১৩০ রোহিঙ্গাকে ফেরত

বিজিবির চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ার পর অনিবন্ধিত শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছে অনেক রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আটটি নৌকাসহ অন্তত ১৩০ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।
মঙ্গলবার নাফ নদী ও উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্টে দিয়ে অনুপ্রবেশ চেষ্টার সময় তাদের ফেরত পাঠানো হয় বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মো. আবু রাসেল সিদ্দিকী জানান, নাফ নদীর জিম্বংখালী, লেদা ও দমদমিয়া পয়েন্টে শূন্যরেখা অতিক্রম করে আটটি নৌকায় করে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালালে বিজিবির টহল দল তাদের মিয়ানমারে ফেরত পাঠিয়েছে।

“প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন করে অন্তত ৮০ জন রোহিঙ্গা ছিল।”

গত ১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী ৫০৪টির বেশি নৌকা ফেরত পাঠানো হয়েছে বলে জানান মেজর রাসেল।

তাছাড়া সোমবার থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত উখিয়ার বালুখালী ও নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পয়েন্ট দিয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৪৯ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার।

এদের মধ্যে ১৪ পুরুষ, ১৫ নারী ও ২০ শিশু ছিল বলে জানান তিনি।

এ নিয়ে গত ১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত উখিয়ার বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ২০২ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলার পর দেশটির সেনাবাহিনী অভিযান শুরু করে। সেই থেকে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিন রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠাচ্ছে বিজিবি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।