২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

উখিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ”মেধা বৃত্তি পরীক্ষা’২২ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলা শাখা ছাত্রলীগের উদ্যোগে সম্পন্ন হলো “বঙ্গবন্ধু ও বাংলাদেশ”শীর্ষক মেধা বৃত্তি পরীক্ষা’২২ সম্পন্ন হয়েছে।উখিয়া উপজেলা ছাত্রলীগের পদ-প্রত্যাশী সালাহ উদ্দিনের উদ্যোগ ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোঃ মারুফ আদনানের প্রধান পৃষ্ঠপোষকতায় পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে আজ দিনব্যাপী এই কার্যক্রম অনুষ্ঠিত হয় । উক্ত মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। যেখানে ১৫ জনকে বিজয়ী হিসেবে পুরষ্কার প্রদান করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম মানিক।সকাল ১১.৩০মিনিটে শুরু হওয়া পরীক্ষা শেষ হয় ১২.৩০মিনিটে। বিজয়ী ১৫জন শিক্ষার্থীর হাতে উখিয়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিকেল ৩.৩০মিনিটের সময় সার্টিফিকেট,নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।


এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা সালাহ উদ্দিন বলেন,আপনারা দেখেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোঃ মারুফ আদনান ভাইয়ের হাতে উদ্ভোদন হওয়া,৭ই মার্চ থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী আমার নানা কর্মসূচী ইতিমধ্যে সারা দেশে প্রশংসিত হয়েছে,আর এই মেধা বৃত্তি তারই একটি অংশ।আলহামদুলিল্লাহ সবকিছু সফলভাবে সম্পন্ন করলাম আজ।

ছাত্রনেতা হিসাবে শিক্ষার্থীবান্ধব সব কাজে নিজেকে নিয়োজিত রাখতে আমার ভালো লাগে।বরাবরের মতো এবারের এতো বিরাট আয়োজন শেষ করতে যারা সহযোগিতা করছেন সকলকে আন্তরিক ধন্যবাদ।মূলত নতুন প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা দিতেই আমাদের এই আয়োজন ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।