মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়া উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের শিক্ষক সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ

আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৮ ব্যাচের ছাত্রদের পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আয়োজক কমিটির আহ্বায়ক ২৮ তম বিসিএস শিক্ষা ক্যাডার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক মুজাফ্ফর আহমেদের সভাপতিত্বে অনুষ্টিত সম্মাননা অনুষ্ঠানে ৯৩-৯৮ শিক্ষাবর্ষের ১১ জন(জীবিত) শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। সম্মানিত শিক্ষকরা হলেন সাবেক প্রধান শিক্ষক আব্দুল হক চৌধুরী, সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস সালাম, গোলাম মহিউল হক, অরবিন্দ বড়ুয়া, শিব চন্দ্র মজুমদার, সৈয়দ আহমেদ, বর্তমান প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, জাহেদুল ইসলাম, সহকারি শিক্ষক তপন কুমার শর্মা, আব্দুল মালেক, জাফর আলম।

এস এম জসিম উদ্দিনের সঞ্চালনায় বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত ব্যাচ পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে ৯৮’ব্যাচের প্রায় ৬০ জন ছাত্র অংশগ্রহণ করে। পুনর্মিলনীতে টি-শার্ট স্পন্সর করেন ব্যাচের ছাত্র উখিয়ার ব্যবসায়ী জানে আলম।

সম্মানিত শিক্ষকরা বলেন, আজ আমরা অনেক আনন্দিত এবং গর্বিত বোধ করছি। এবং ৯৮ ব্যাচের ছাত্রদের এমন আয়োজন‌ ছাত্রদের জন্য এটি অনুসরণীয় উদ্যোগ হয়ে থাকবে। শেষ বয়সে এসে শিক্ষক হিসেবে এটা আমাদের জন্য একটি বড় পাওনা।

উল্লেখ্য, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৬৪ বছরের ইতিহাসে এমন শিক্ষক সম্মাননা প্রদান এই প্রথমের মতো বিদ্যালয়টির ৯৮ ব্যাচের ছাত্ররা করে দেখালো, যা অতীতে কখনও হয়নি। স্মৃতিকথা বলতে গিয়ে ছাত্র-শিক্ষক অনেকেই আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

শেয়ার করুন