১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

উখিয়া অবৈধ পার্কিং এবং যানযট মুক্ত : ইউএনও কে বিভিন্ন মহলের সাধুবাদ

গণ্যমাধ্যমে প্রকাশিত ‘কোটবাজারে যত্রতত্র গাড়ী পার্কিং : ইউএনওর নির্দেশ উপেক্ষিত’ শিরোনামের সংবাদের সুত্র ধরে উখিয়ায় উপজেলা প্রশাসন কতৃক অভিযান চালিয়ে অবৈধভাবে চলাচলরত এবং যত্রতত্র পার্কিংরত গাড়ি থেকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। ২৫ মার্চ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনের নেতৃত্বে উপজেলা সদর, কোটবাজার, মরিচ্যায় হাইওয়ে সড়কে পরিচালিত অভিযানে অবৈধ যানবাহন পার্কিং, যানজট সৃষ্টিকারী টমটম, অটো রিক্সা, ম্যাজিক গাড়ি সহ অন্তত ১০ টি গাড়ি আটক করেন এবং একই সময় বার্মিজ মাদক সহ এক ব্যক্তিকে আটক করে মোট ৫০ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনের নেতৃত্বে যত্রতত্র গাড়ী পার্কিং এবং যাত্রী উঠানামার বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ যাত্রীরা । তারা বলেন, উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বরাবরের মতই অন্যায় এবং অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। পূর্বে ও উখিয়াকে যানযট এবং অবৈধ পার্কিং মুক্ত রাখতে তিনি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছিলেন। অভিযানের ফলস্বরুপ সাধারণ পথচারী এবং ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে পথ চলাচল এবং ব্যবসায় করতে পারবেন। তারা আরো ও বলেন, ইউএনও মহোদয়ের এক অভিযানেই উখিয়া উপজেলা অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী উঠানামা এবং যানযট মুক্ত হয়ে গেছে।
স্থানীয় কোটবাজারে সিএনজির লাইনম্যান বদিউল আলম এবং আব্দুল মজিদ বলেন, ইউএনও স্যার একাধিক বার মালিক সমিতি এবং চালকদের গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট আইন পালনে নির্দেশনা দিয়েছেন। কিন্তু কিছু অসাধু চালক আইন অমান্য করে অবৈধ পার্কিং এবং যাত্রী উঠানামা করতো। উক্ত অভিযানের ফলে চালকরা অনেকাংশেই সচেতন হবেন এবং আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারবো ।
এদিকে অবৈধ পার্কিং এবং যাত্রী উঠানামারত টমটম আটক করলে কোটবাজারে টমটম চালকরা বিক্ষোভ এবং অনান্য চলাচলরত টমটম থেকে সাধারণ যাত্রীদের নামিয়ে দিতে দেখা গেছে। বিক্ষোভরত চালকদের সাথে এই ব্যাপারে জানতে চাইলে তারা বলেন, অসহায় এবং গরীবরাই মুলত টমটম চালক। তারা দিনে এনে দিনে খায়। অনেক অপরাধীরা অপরাধ কর্মকান্ড ছেড়ে টমটম চালনা করে সংসার পরিচালনা করছে। অবৈধ পার্কিং এবং যত্রতত্র যাত্রী উঠানামার কারণ জানতে চাইলে তারা বলেন, টমটমের জন্য নির্দিষ্ট স্থান ঠিক করে দেওয়া হলে ও ব্যবসায়ীদের আপত্তির কারণে তারা সেখানে গাড়ি পার্কিং করতে পারছেন না। হাইকোর্টের নির্দেশনা অমান্যের বিষয়ে তারা কোন সদুত্তর দিতে পারেন নি।
এই ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক টমটম, নসিমন, করিমন, ভটভটির হাইওয়ে সড়কে চলাচল নিষেধাজ্ঞা রয়েছে। ইতিমধ্যে চালক এবং মালিক সমিতিকে এই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছিল। তিনি আরো বলেন, হাইওয়ে সড়ক ব্যতিত আঞ্চলিক সড়ক গুলোতে টমটম চলাচলের ব্যাপারে নিষেধাজ্ঞা নেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।