২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

উখিয়ার UNO ফুটবল টুর্নামেন্ট আজ শুরু: উদ্ধোধক জেলা প্রশাসক

উখিয়া ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট সোমবার ২৫ নভেম্বর শুরু হচ্ছে। উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্ট উদ্বোধন করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। উখিয়া উপজেলা প্রশাসন ও উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে মোট ১০টি টিম অংশ নিচ্ছে বলে উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও মোঃ নিকারুজ্জামান  জানিয়েছেন। অংশ নেয়া টিম গুলো হচ্ছে-(১) জালিয়া পালং ইউনিয়ন ফুটবল দল, জালিয়া পালং ইউনিয়ন। (২) ডেইল পাড়া সৈকত ফুটবল দল-জালিয়া পালং ইউনিয়ন (৩) হলুদিয়া পাতাবাড়ি ফুটবল একাদশ- হলদিয়া পালং। (৪) মরিচ্যা ফুটবল একাডেমি-হলদিয়া পালং। (৫) নবজাগরণ স্পোর্টিং ক্লাব-রত্নাপালং (৬) সিকদার বিল ফুটবল একাদশ-রাজা পালং (৭) রাজাপালং শতদল ক্লাব-রাজা পালং। (৮)পাতাবাড়ি শৈলরঢেবা ফুটবল একাদশ-রাজাপালং। (৯) থাইংখালি খেলোয়াড় সমিতি, পালংখালী। (১০) পালংখালী খেলোয়াড় সমিতি-পালংখালী।

এদিকে উখিয়া ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের পরিচালনার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সিবিএন-কে জানিয়েছেন উখিয়ার ইউএনও মোঃ নিকারুজ্জামান।

এই ফুটবল টুর্নামেন্ট সফল করতে উখিয়ার উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিকারুজ্জামান সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি আরো জানান, উখিয়া ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ সালের ধারাবাহিকতায় পরবর্তী প্রত্যেক বছর আয়োজনের চেষ্টা করা হবে ইনশাল্লাহ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।